বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

আমার কোনো বন্ধু নেই : এ আর রহমান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৮ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩

#

ছবি-সংগৃহীত

ভারতীয় জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক এআর রহমান বলেছেন, তার কোনো বন্ধু নেই! যারা তার সঙ্গে কাজ করেন, তারাই তার বন্ধু। তবে আলাদা করে তার আর কোনো বন্ধু নেই।

এই এআর রহমানের ব্যক্তিগত জীবন কেমন, তা নিয়ে খুবই কম জানা যায়। একেবারে নিভৃতে থাকা এক মানুষ তিনি। কারা তাঁর বন্ধু? কাদের সঙ্গে মেলামেশা করেন তিনি? 

সম্প্রতি এক সাক্ষাৎকারে রহমানকে জিজ্ঞাসা করা হয়েছিল, কারা তাঁর বন্ধু? উত্তরে রহমান বলেছেন, তাঁর সেই অর্থে কোন বন্ধু নেই। যাঁরা তাঁর সঙ্গে কাজ করেন, তাঁরাই তাঁর বন্ধু। আলাদা করে আর কোন বন্ধু নেই। 

রহমান যে ভাষায় বলেছেন, সেই ভাষায় বলতে গেলে বিষয়টি এরকম দাঁড়াবে, ‘যিনি আমার গাড়ি চালান, তিনিই আমার সবচেয়ে কাছের বন্ধু। যাঁরা আমার সঙ্গে কাজ করেন, তাঁদেরই আমি বন্ধু বলে মনে করি।’ কিন্তু তাঁর কোন বন্ধু নাকি চিরস্থায়ী নন।

আরো পড়ুন: শাহরুখের সিনেমায় ময়মনসিংহের সঞ্জীতা

এ কথাও বলেছেন, আন্তর্জাতিক মানের খ্যাতিসম্পন্ন এই সঙ্গীত পরিচালক। বলেছেন, ‘কাউকেই আমি বলতে পারি না, চিরকাল আমার সঙ্গে থেকে যেতে। আমি তাঁদের বলি, নিজের মতো জীবন কাটাতে, এগিয়ে যেতে। আর সেই কারণেই এমন কেউ নেই, যাকে আমি আমার বন্ধু বলতে পারি।’ 

কিন্তু বন্ধু কি সত্যিই নেই? এর পরেই রহমান বলেছেন, তাঁর আসল বন্ধুর কথা। বলেছেন, ‘আমার নিঃসঙ্গতা, আমার একাকিত্ব, নির্জনতাই আমার বন্ধু।’

ভারতীয় চলচ্চিত্রের সঙ্গীতকে আন্তর্জাতিক মহলে আরো বেশি জনপ্রিয় করে তোলার পিছনে এআর রহমানের নিঃসন্দেহে ভূমিকা আছে। ভারতের সঙ্গীত পরিচালকদের মধ্যে হালের সময়ে আন্তর্জাতিক স্তরে সবচেয়ে খ্যাতিসম্পন্নও তিনি— একথা বললে হয়তো অনেকেই সেটি অত্যুক্তি বলে মনে করবেন না।

এসি/ আই.কে.জে/

এআর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250